ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন কাইয়ূম খান
Published : Tuesday, 2 August, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।। সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন মোহাম্মদ কাইয়ুম খান। এসময় উপস্থিত ছিলেন হাজী ফজর আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান চৌধুরী, শিক্ষানুরাগী মোঃ তজু মিয়া ডিলার, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাসান, মোঃ শাহ আলম, মোঃ নজরুল ইসলামসহ  বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও এলাকার সকল সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখতে মান সম্মত শিক্ষা সঠিক ভাবে পরিচালিত করতে সকল অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করছেন। এছাড়া তিনি আরও জানান শিক্ষাঙ্গনে কোন ধরনের ইভটিজিং চলবেনা।