ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আন্তঃইউনিয়ন এলইডি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের আন্তঃ ইউনিয়ন  এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে শংকুচাইল কলেজ এন্ড  উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের বিভিন্ন  গ্রাম থেকে খেলায় ১২টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উর্ত্তীণ হয়ে দুইটি দল "রাজাপুর" ফুটবল একাদশ  বনাম "বন্ধু মহল" ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
খেলায় রাজাপুর ফুটবল একাদশ ৩-০ গোলে পরাজিত করে বন্ধু মহল একাদশকে। এতে রাজাপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়।
খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোঃ আহমেদুর রহমান টিটু, প্রতিষ্ঠাতা দি মাদার কিন্ডারগার্টেন।
সভাপতিত্ব করেন মোঃ আমজাদ হোসেন মিন্টু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন খান।
উপস্থাপনা করেন সোহরাব হোসেন সোহাগ, হেড রেফারির দায়িত্ব পালন করেন মোঃ ইকবাল হোসেন বিপিএড শিক্ষক হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ হাসান (রাজাপুর), মোঃ জামাল চৌধুরী, স্বপন, শাহেন শাহ, জুবায়ের আহসান, মোঃ জসিম উদ্দিনসহ এলাকার সর্বস্তরের জনগণ। খেলা শেষে সেরা খেলোয়ার, রানার্স আপ পুরষ্কারের পাশাপাশি চ্যাম্পিয়ন দলের পুরষ্কারটি রাজাপুর একাদশের ম্যানেজমেন্ট প্রধান তরুণ সমাজ সেবক  মোঃ জসীম উদ্দিনের হাতে অতিথিবৃন্দ এলইডি টিভি কাপটি তুলে দেন। পরিশেষে সভাপতি সকলের  সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিদায় ঘোষণা করেন।