ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলার মানববন্ধন ও প্রতিবাদ সভা
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া।
ভারতের বিজেপি দুই নেতা কর্তৃক রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমাত মতার্দশী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার যৌথ উদ্যেগে কুমিল্লার বরুড়া বাজার পৌর সদরে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরী, রামজামারা মাদ্রাসার অধ্যক্ষ আহলে সুন্নাত ওয়াল জমাত এর নেতা মাওলানা মোঃ মফিজুল ইসলাম হোসাইনী, শাহপুর দরবার শরীফের খলিফা হাজী মোঃ শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রাকিব উদ্দিন হাক্কানী, সহ সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, মাস্টার আবদুল হাই, কুমিল্লা জেলা যুবসেনার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মাওলানা জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুব নেতা মাসুদ হোসেন পাটোয়ারী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পৌরসভা শাখার সভাপতি মাওলানা শিব্বির আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুল হান্নান, উপজেলা ইসলামী ফ্রন্ট অর্থ সম্পাদক মোঃ শামীম,, খোশবাস দরবার শরীফের পীর সাহেব শামসুল আরেফীন, কেন্দ্রীয় যুব সেনার নেতা আবদুল হান্নান,সাবেক বরুড়া উপজেলা ইসলামী ছাত্র সেনার সভাপতি মোঃ জিয়াউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার উপজেলা সভাপতি মোঃ রিয়াদ হোসাইন।,মাওলানা মোতালেব হোসেন, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা আবদুর রহমান, মাওলানা মোঃ মকবুল হোসেন।