ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে জামিনে বের হয়ে সন্ত্রাসী হামলা
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর পদুয়ার পাড় আবুল কালাম নামের এক আসামি গত মঙ্গলবার দুপুরে জামিনে বের হয়ে বাদীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। এসময় আবুল কালামের নেতৃত্বে ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৫-৬;জন মহিলাকে গুরুতর আহত করে। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহত জাহানারা বেগম জানান, বিগত ১০-১৫ দিন পূর্বে উপজেলার বারেশ্বর পদুয়ার পাড় গ্রামের মৃত আলী আহাম্মাদের ছেলে আব্দুল মতিনের সাথে একই এলাকার মৃত আলী মিয়ার ছেলে আবুল কালাম এর পুকুর পাড়ে আবুল কালাম খড়ের মুড়িল নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে আব্দুল মতিনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হলে বুড়িচং থানার এসআই মোঃ আব্দুল জব্বার অভিযান চালিয়ে ঘাতক আবুল কালামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। জাহানারা বেগম আরও জানান, গত মঙ্গলবার আদালত থেকে আসামি আবুল কালাম জামিন নিয়ে বের হয়ে বাড়িতে আসে। এসময় দুপুর ২ টায়  আবুল কালাম এর নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বাদীর পুরুষ শূন্য বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। ঘরের ভিতর প্রবেশ করে আলমারি, চুকেস, খাট সহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর তান্ডব লিলা চালায় এবং বাড়ির ৫-৬ জন মহিলা কে রক্তাক্ত জখম সহ মারাত্মক ভাবে আহত করে। আশে পাশের লোক জন এগিয়ে আসলে সন্ত্রাসীর পালিয়ে যায়। বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল জব্বার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে গিয়ে এলাকার বাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আহতরা হল চারু মিয়ার জাহানারা বেগম (৫৫),ফারুক আহমেদ এর স্ত্রী নাসিম বেগম (৪০),আব্দুল জলিলের স্ত্রী কাজল রেখা (৬০),মৃত গনি মিয়ার স্ত্রী সুফিয়া বেগম(৬৫), আবদুল বারেক এর স্ত্রী রোকেয়া বেগম (৬৫), মৃত্যু আলী আহাম্মদের স্ত্রী আয়ফলের নেছা (৯০)। ঘটনার সময় সন্ত্রাসীরা আসবাবপত্র ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা , ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।