হোমনা খোদেদাউদপুর সরকার বাড়ির দ্বিতল মসজিদ উদ্বোধন
Published : Saturday, 11 June, 2022 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের সরকার বাড়ির দৃষ্টিনন্দন দ্বিতল মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন এ মসজিদটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খোদেদাউদপুর গ্রামের সন্তান পুলিশের ডিআইজি মাহবুব আলম। গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব এসএম নজরুল ইসলাদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, ঢাকা সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এনামুল হক কায়েম, সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান মোল্লা, মসজিদ কমমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, হোমনা-মেঘনা সার্কেলের সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রমাণিক। ডিআইজি মাহবুব আলম ও উপসচিব এসএম নজরুল ইসলামের একান্ত প্রচেষ্টায় প্রায় ৪৭ লাখ টাকার ব্যয়ে দৃষ্টিনন্দন মসাজদটির নির্মান কাজ সম্পন্ন হয়।