Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM, Update: 07.06.2022 1:01:30 AM

আলমগীর হোসেন,দাউদকান্দি।।
কুমিল্লার দাউদকান্দিতে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় বায়েজিদ (১৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চরচারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার চরচারুয়া গ্রামের আফজাল মোল্লার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, দাউদকান্দির পাশ্ববর্তী উপজেলার গজারিয়ায় ইউনিয়ন পরিষদ বসুরচর গ্রামের মারজিয়া নামের এক মেয়েকে ১ মাস আগে প্রেম করে বিয়ে করেন বায়জিদ (১৯)। পরবর্তীতে মেয়ের বাবা-মা এই বিয়ে মেনে না নিয়ে সোমবার ৬ জুন অন্যত্রে মারজিয়াকে বিবাহ দিবেন এমন খবর পেয়ে বায়জিদ গলায় ফাঁস দিয়ে সকালে আত্মহত্যা করেন।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, মৃতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (মর্গে) প্রেরণ করা হয়েছে।