ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কাউন্সিলর প্রার্থী সেলিম খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM, Update: 07.06.2022 1:01:25 AM
কাউন্সিলর প্রার্থী সেলিম খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খানের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেইসবুকে পত্রিকায় মিথ্যা অডিও অপপ্রচারের অভিযোগে গতকাল সোমবার (৬ জুন) সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করেন চারবারের সাবেক কাউন্সিলর সেলিম খান। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন- ভূয়া একটি ফেসবুক টিভিতে আমার ওয়ার্ডে টাকা বিতরণ নিয়ে একটি অডিও তথ্য ফাঁস হয়। যা আমার নির্বাচনের সাথে কোন সম্পৃক্ততা নেই। ওই অডিওটি ঈদুল ফিতরের সময় সিটি করপোরেশন থেকে ১ লাখ ৪০ হাজার টাকা গরীব, অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ দেয়া হয়। ওই টাকার সাথে আমি আরও নিজস্ব অর্থ থেকে কয়েক লাখ টাকা মিলিয়ে ওয়ার্ডবাসীকে প্রদান করি। এ সময় ঘটনাটি আমার ড্রাইভার মাসুম অডিও রের্কড করেন। সম্প্রতি আমার ড্রাইভার আমার বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্রসহ ওই অডিওটি চুরি করে নিয়ে যায়। পরে ওই অডিওটি অর্থের বিনিময়ে আমার প্রতিপক্ষের লোকজনদের কাছে বিক্রি করে। প্রতিপক্ষের লোকজন ভূয়া পোর্টাল ও ফেসবুকে অডিও প্রকাশ করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নির্বাচনী প্রচারণায় বাঁধাগ্রস্ত করে। যার তথ্য, উপাত্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার নির্বাচনের সাথে কোন সম্পৃক্ত নেই। উক্ত ঘটনাটি আমার ভাব মূর্তি ক্ষুন্ন করছে।
তিনি আরও বলেন-কুসিক নির্বাচনে ১৪নং ওয়ার্ডে আমার লাটিম প্রতীকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষের লোকজন বিভিন্ন মিথ্যাচারে লিপ্ত হচ্ছে। বিভিণ্ন অন লাইনসহ ফেসবুকে মিথ্যা তথ্য দিয়ে অডিওটি পরিবেশন করে এলাকার জনগণকে বিভ্রান্ত করছে। আমি ওই ফেসবুক টিভির বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।