ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জনতা ব্যাংকের সাথে বাখরাবাদের চুক্তি
Published : Tuesday, 7 June, 2022 at 12:00 AM, Update: 07.06.2022 1:01:33 AM
জনতা ব্যাংকের সাথে বাখরাবাদের চুক্তি বশিরুল ইসলাম:জনতা ব্যাংকের সাথে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানী লি: এর অনলাইনে গ্যাস বিল প্রদানের চুক্তি সম্পাদন হয়েছে।
গতকাল ০৬ জুন সোমবার বিকাল ৩টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানীর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
ব্যাংক সূত্রে জানা যায়, এই চুক্তির ফলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানীর গ্যাস বিল অনলাইনে জনতা ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে গ্রাহকরা সেবা নিতে পারবেন। এ ক্ষেত্রে অনলাইন সেবায় জনতা ব্যাংক লি: আরো এক ধাপ এগিয়ে গেল।
চুক্তি সম্পাদন করেন জনতা ব্যাংকের পক্ষে কুমিল্লা বিভাগীয় মহাব্যবস্থাপক মো: হুমায়ুন কবির চৌধুরী, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানীর পক্ষে কোম্পানী সচিব (চ.দা.) মো: খোরশেদ আলম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশান কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক শংকর কুমার মজুমদার, জিএম ফাইন্যান্স মিজানুর রহমান শেখ, ও উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের এরিয়া অফিস কুমিল্লা দক্ষিনের উপ-মহাব্যবস্থাপক মো: আবু তাহের মোল্লা, কুমিল্লা কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: সারওয়ার আলমসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।