ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
Published : Monday, 6 June, 2022 at 12:00 AM, Update: 06.06.2022 12:53:41 AM
প্রাইভেট পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যুমো হুমায়ুন কবির মানিক ।।
প্রাইভেট পড়তে গিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল ইসলাম হৃদয় (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুন) সকাল সাতটায় উপজেলার আশিরপাড় বাজারস্থ মিয়াজি মার্কেটের দোতলার ছাদে এ ঘটনা ঘটে। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র। তার বাড়ি উপজেলার আশিরপাড় গ্রামে। সে ঐ গ্রামের সফিকুর রহমান এর ছোট ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো ওইদিন সকালে সে আশিরপাড় বাজারস্থ মিয়াজি মার্কেটে শিমুল চন্দ্রের নিকট প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরী হওয়ায় সে ঐ ভবনের ছাদে উঠে। এক পর্যায়ে অসর্তকতাবশত: ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের লাইনে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহতাবস্থায় তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও মৈশাতুয়া ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কথা হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানাজার (জিএম) সাদেক জামান জানান, লোক মারফত তথ্য নিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কথা জানান তিনি।
 মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে।