ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক ছাত্রলীগ ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলার প্রতিবাদে সারাদেশে বৃহত্তর সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমবেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী'র পরিচালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার খান ও মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু। উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সুলতান আহমেদ চেয়ারম্যান  সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারন সম্পাদক গাজী আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এডভোকেট আব্দুল আলীম খান,  যুবলীগ নেতা মাসুদ আলী হায়দার, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ও কাশেম মেম্বার, আলী আহাম্মদ মেম্বার, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছাদেক আহাম্মদ, সাহেবাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন যুবলীগ নেতা আবু ছাইদ, উজ্জল কুমার রায়, এণামুল হক সুমন, নজরুল ইসলাম সুমন, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খোরশেদ, আতাউর রহমান, কাজী রফিকুল ইসলাম মাষ্টার, রোটা: কবির আহাম্মদ, ইব্রাহীম আমিন, ছাত্রলীগ নেতা আবু কাউছার দীপু ও এনামুল হক মনি, তারেক সরকার শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সফিকুল ইসলাম। এসময় বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, অচিরেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।