বেলজিয়ামকে গোলবন্যায় ভাসাল নেদারল্যান্ডস
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
দুই
দলই বেশ শক্তিশালী। ফিফা র্যাংকিংয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে বেলজিয়াম।
উয়েফা নেশন্স কাপে তাদেরই মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে এসেছে র্যাংকিংয়ের
১০ নম্বর দল নেদারল্যান্ডস। ম্যাচে বার্সেলোনা তারকা মেম্পিস ডিপাই করেছেন
জোড়া গোল। বাকি দুই গোল করেন স্টিভেন বার্গউইন ও ডেনজেল ডামফ্রিস।
বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটি করেন মিকি বাতসুয়াই।
ম্যাচের শুরু থেকে
শেষ, নেদারল্যান্ডসের সামনে দাঁড়াতে পারেনি বেলজিয়াম। ৪০তম মিনিটে বক্সের
বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে ডাচদের এগিয়ে দেন স্টিভেন বার্গউইন।
লিড নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে
ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ৫১ থেকে ৬৫, এই ১৪ মিনিটে তিন গোল হজম করে
বেলজিয়াম। অরেঞ্জ আর্মিদের হয়ে জোড়া গোল করেন বার্সা ফরোয়ার্ড মেম্পিস
ডিপাই। আর শেষ দিকে রেড ডেভিলদের হয়ে এক গোল করেন বাতসুয়াই।
ডাচদের কাছে
হারের পর বেলজিয়াম গোলরক্ষক মিগনোলেট বলেন, 'কঠিন এক মৌসুম শেষে এই
ম্যাচটি খেলতে নামতে হলো। তবে এটাকে কোনোভাবেই অজুহাত হিসেবে দাঁড় করানোর
ইচ্ছা আমাদের নেই। বিশেষ করে যখন আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে
নামবেন। আমাদেরকে অবশ্যই এ থেকে শিক্ষা নিতে হবে।'