ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিভারপুল ছাড়ছেন মানে
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
লিভারপুলের হয়ে ছয় বছর খেলেছেন সেনেগালের তারকা সাদিও মানে। এবার তিনি ভিন্ন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গেল মাসে তিনি সেটা লিভারপুলকে জানিয়েও দিয়েছেন। তিনি আর অলরেডদের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না। যেটা ২০২৩ সালে শেষ হবে।
জানা গেছে মানের নতুন গন্তব্য বায়ার্ন মিউনিখ। আর সেটার জন্য জার্মান ক্লাবটিকে খরচ করতে হবে ৩০ মিলিয়ন ইউরো। তবে বাভারিয়ানরা এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি লিভারপুলকে। তবে সাদিও মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিভারপুল ছাড়ার।
আফ্রিকান কাপ অব ন্যাশন্সে বেনিনের বিপক্ষের ম্যাচের আগে মানে বলেছেন, ‘অন্যদের মতো আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছি। আমিও সেখানে নানাবিধ কমেন্ট পড়ি। আসলে এটা সত্য যে সেনেগালের ৬০-৭০ শতাংশ লোক চায় আমি লিভারপুল ছেড়ে যাই। তারা যেটা চায় আমিও সেটা করবো। শিগগিরই এ বিষয়ে আপনারা জানবেন। তাড়াহুড়ো করবেন না। কারণ, ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা আমরা একসঙ্গেই দেখবো।’
৩০ বছর বয়সী এই তারকা ২০১৬ সালে লিভারপুলে যোগ দিয়ে ২৬৯ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২০টি। সাম্প্রতিক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সাফল্যের পেছনে তারা বিশেষ অবদান রয়েছে। শেষ পর্যন্ত তিনি লিভারপুল ছেড়ে গেলে তার বিকল্প খুঁজতে বেশ বেগ পেতে হবে লিভারপুলকে।