৮ রানে অল আউট নেপাল
Published : Sunday, 5 June, 2022 at 12:00 AM
টি-টোয়েন্টি
ফরম্যাটের আবির্ভাবের পর থেকে ক্রিকেট ম্যাচের দৈর্ঘ্য অনেক কমে গেছে। আজও
কম দৈর্ঘ্যের একটি ম্যাচ দেখা গেল। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি
বিশ্বকাপের ম্যাচে নেপালের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা ১০ ওভারেই
ম্যাচের ফল বের করে নিয়েছে।
নেপালকে মাত্র ৮ রানে অল আউট করে দিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে আমিরাতের মেয়েরা।
টসে
জিতে নেপাল ব্যাট করতে নেমেছিল; কিন্তু আমিরাতের মেয়েদের বোলিং তোপে ৮
দশমিক ১ ওভারে মাত্র ৮ রানে গুটিয়ে যায় নেপাল অনূর্ধ্ব-১৯ দল। তাদের ছয়জন
ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। আমিরাতের পেসার মাহিকা গৌর ২ রানে ৫
উইকেট শিকার করেছেন।
৯ রানের লক্ষ্যে পৌঁছতে বেশি সময় নেয়নি আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের ওপেনাররা। ৭ বলেই তারা জিতে নিয়েছে ম্যাচটি।