বরুড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Published : Friday, 3 June, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ২ জুন দিনব্যাপি বরুড়া উপজেলা অডিটরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল হাসান, পৌর মেয়র বকতার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায় বিভিন্ন দপ্তরে প্রধান, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, মুক্তিযোদ্বা প্রতিনিধি, প্রতিবন্ধী প্রতিনিধিগণ। ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে ১০ টি বিশেষ উদ্যোগকে ৫ ভাগে ভাগ করে বিভিন্ন সমস্যা ও সমাধানে উপায় নিয়ে মতামত দেন। ১০টি উদ্যেগ হলো আশ্রয়ন, শিক্ষা সহায়তা,পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ ও নারীর ক্ষমতায়ন।