প্রকাশিত সংবাদ প্রসঙ্গে আমিরুজ্জামান আমিরের ব্যাখ্যা
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM
গত
১ জুন দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার প্রথম পাতায় ‘যে কারণের বিএনপির
কমিটি নিয়ে উত্তেজনা’ নিয়ে শীর্ষক সংবাদে নবগঠিত কুমিল্লা মহানগর বিএনপির
আহবায়ক আমিরুজ্জামান আমিরকে উদ্ধৃত করে যে বক্তব্য ছাপা হয়েছে এর সঙ্গে
দ্বিমত পোষণ করেছেন আমিরুজ্জামান আমির।
তিনি বলেন, প্রকাশিত সংবাদটি
বিভিন্নজনের নজরে পড়ায় তারা আমাকে ফোন করে জানিয়েছে। পড়ে বিষয়টি আমার
দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে যে বক্তব্য ছাপা হয়েছে তা সত্য নয়।
প্রকৃতপক্ষে কমিটি ঘোষণার রাতেই আমি সংবাদ সম্মেলন করে পদত্যাগ ও অব্যাহতির
ঘোষণা দিয়েছি। সংবাদে উপস্থাপিত তথ্য সঠিক নয়। আমি এই সংবাদের তীব্র
প্রতিবাদ জানাচ্ছি।