ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার খাদ্য গুদামের ২০২২ অর্থ বছরের বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন। এবারের লক্ষ্য মাত্রা হল স্থানীয়  কৃষকদের নিকট  থেকে ১২৪৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিদ কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার, উপজেলা খাদ্য গুদামের এল এস ডি  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন,  কংশনগর বাজার খাদ্য গুদামের এল এস ডি ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার দাস এবং এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষকগণ ও উপস্থিত ছিলেন।