চান্দিনায় ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবসায়ীর উপর অতর্কিত হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বুধবার (১ জুন) বিকেলে চান্দিনা থানার সামনে ওই মানববন্ধন করে তারা। এসময় হামলাকারী ইব্রাহীম খলিল ইবু, লিটন গাজী ও নজরুল ইসলামকে সন্ত্রাসী দাবি করে তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে মোবাইল ব্যবসায়ী নেতারা বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত অপরাধি। দিনের পর দিন তাদের অপরাধ কর্মকান্ড বেড়েই চলছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের যান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশ নেন মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি রবিউল ইসলাম জনি, সাংগঠিনক সম্পাদক শামীম, উপদেষ্টা খোরশেদ আলম সহ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।