ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন পগবা
Published : Thursday, 2 June, 2022 at 12:00 AM
ছয় বছরের সম্পর্কের ইতি টেনে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা। চলতি জুনের পরেই 'ফ্রি' হয়ে যাচ্ছেন বিশ্বকাপজয়ী ২৭ বছর বয়সী এই ফুটবলার। বুধবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।  
২০১৬-১৭ মৌসুমে রেকর্ড ৮৯ মিলিয়ন ডলারের বিনিময়ে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পগবা।
এরপর ছয় বছরে ক্লাবটির হয়ে খেলেছেন ২২৬টি ম্যাচ। করেছেন ৩৯টি গোল। প্রথম মৌসুমেই দলটির হয়ে জিতেন ইউরোপা লিগ। সদ্য শেষ হওয়া মৌসুমে মাত্র ২৭ ম্যাচ খেলেছেন পগবা। এর আগে ২০১৯-২০ মৌসুমে ইনজুরির কারণে অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে।
বিবৃতিতে পগবাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, 'ক্লাবের সবাই তার সফল ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানাতে চাই এবং ম্যানচেস্টার ইউনাইটেডে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য আমরা তাকে শুভেচ্ছা জানাই। '
আগামী মৌসুমে পগবাকে কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে তা এখনো চূড়ান্ত হয়নি।