নোয়াখালীতে পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বিন্নাগুনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী জানান।
নিহতরা হলো- গ্রামের অলি কোম্পানির বাড়ির মো. মোস্তফার তিন বছরের ছেলে আলিফ ও মেয়ে মাহির।
ওসি বলেন, ভাইবোন পুকুর পাড়ে খেলছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন আশপাশে খুঁজতে থাকে। এ সময় দুজনই পুকুরে ভেসে উঠে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।