ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাকসামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিম:
কুমিল্লার লাকসামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে বসতঘর ও আসবাপত্র পুড়ে যাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই পরিবারটি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার গভির রাতে উপজেলার মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় কয়েক জন যুবক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মানিক হোসেন, শাখাওয়াত হোসেন, সাহাবুদ্দিন ও বোন জরিনা বেগম একই ঘরে পৃথক ভাবে বসবাস করতেন।
গত বুধবার প্রায় সোয়া ১২টার দিকে পাকের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা শুনে এলাকার যুবকরা আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে কয়েক’শ লোক জড়ো হয়ে বালতি, কলসি হাতে নিয়ে পুকুর ও জলাশয় থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিভাতে গিয়ে ওই এলাকার বাবুল, বাশার, শাহজান, ইসমাইল, কাউছার, মালেক, খালেক, মমিন, পারভেজসহ বেশ কয়েকজন যুবক আহত হন।
অগ্নিকাণ্ডে মানিক হোসেন, শাখাওয়াত হোসেন, সাহাবুদ্দিন ও বোন জরিনা বেগমের বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তদের খাবার ও পুনর্বাসন সহায়তার জন্য আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে সরকারি-বেসরকারি ও এলাকার বৃত্তবানদের নিকট সহায়তার আহবান জানানো হয়েছে।
মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ সওদাগর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের স্থান পরির্দশন করেছি বিষয়টি দু:খজনক। সহায়তার জন্য উপজেলা প্রসাশনকে অবহিত করা হয়েছে।