দেশের জনগণকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে সরকার কাজ করছে-এলজিআরডি মন্ত্রী
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ ||
জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশ সকল ক্ষেত্রে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জনগণকে জনসম্পদে রুপান্তর করার প্রয়োজন রয়েছে। তাহলেই আমরা দ্রুত সময়ের মধ্যে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ অর্থাৎ উন্নত বাংলাদেশ গড়তে সক্ষম হবো।মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।
তিনি সকল নেতাকর্মীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন উন্নত বাংলাদেশ তথা জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে আমাদেরকে সমাজে ন্যায় বিচার কায়েম করতে হবে,আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে,শতভাগ লোক শিক্ষার আওতায় আসতে হবে,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে,সকলের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে, মাদক -সন্ত্রাস-জঙ্গীবাদ থেকে দূরে থাকতে হবে।
তিনি আরো বলেন,পাকিস্তানি দোসররা জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে আমাদেরকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল, কিন্তু জাতির জনকের তনয়া জননেত্রী শেখ হাসিনা সরকারের যোগ্য নেতৃত্বে আজ আমরা উন্নত বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন এবং উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ নজরুল ইসলাম, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয় কারী ও যুবলীগ নেতা মোঃকামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি আবু তৈয়্যুব অপি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, ছাত্র লীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সকল জনপ্রতিনিধিগণ।