
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ বছর পূর্তি উপলক্ষে শিক্ষা সামগ্রী বিতরণ, গুনীজন ও মুক্তিযোদ্ধা সংবর্ধণা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পরদিন বুধবার বিকালে শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন ক্বারী শাহ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন মুসপানা গ্রুপের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার রোজেল। আলাউদ্দিন সরকার ও মাসুকুল ইসলাম রোমানের যৌথ পরিচালনায় ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহআলম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অবসরপ্রাপ্ত ডাঃ মইনুল হোসেন, ইঞ্জিনিয়ার মোস্তফা জামাল মানিক, বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইকতিয়ার কবির, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ড. ইকরামুল হক, কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলাউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাকিবুল আলম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহসিন কবির সরকার, ইউপি সদস্য বশির উদ্দিন ও সোহেল সরকার, সাবেক সদস্য শাহজাহান, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, আক্তার হোসেন, আবুল কাশেম, শাহ আলম ঠিকাদার, মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, ফুল মিয়া। অনুষ্ঠানে ৪০ জন বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসন ক্যাডারের ৩০ জন গুনীজনকে সংবর্ধণা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম ও আইয়ুব সরকার।