বুড়িচং ষোলনল ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। সোমবার দিনব্যাপি কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন এর ৯ ওয়ার্ডের ১৪৯৮ জন লোকের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এসময় চাল বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন।
ইউপি সচিব মোঃ খাবির উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু সুন্দর ভাবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। উপজেলা ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম সিরাজুল ইসলাম, এম কামাল হোসেন, এম আবুল কাসেম, জালাল উদ্দীন, আব্দুল মান্নান, তোফায়েল আহমেদ, এম নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, মহিলা সদস্য কুলসুম আক্তার, জুলেখা আক্তার, জরিপা আক্তার, উপজেলা ছাত্র লীগ নেতা হাসান আহাম্মদ সুমন, মোজাম্মে হক, ইসমাল, রুবেল, আশ্রাফুল, ইমন, সাকিক, শাকিল, সুজন, জহির, নাজমুল হাসান, তোষার জয় প্রমুখ।