বরুড়া উপজেলা নির্বাহী অফিসারের প্রেস ব্রিফিং
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মীর রাশেদুজ্জামান রাসেদ গতকাল এক প্রেস ব্রিফিং করেন। আজ ২৬ এপ্রিল আদ্রা ইউনিয়নে একবাড়িয়া গ্রামে ৯টি মন্দুক গ্রামে ১৯টি ঘর প্রধানমন্ত্রী তা প্রদান করবেন। আজ তাদের কাছে সকল কাগজপত্র ও মালিকানা ঘর বুঝিয়ে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সিএ মোতালেব হোসেন প্রমুখ।