ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের নিয়ে ইফতার
Published : Tuesday, 26 April, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
গতকাল রবিবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন দক্ষিণ তেতাভুমি (বাঁশ তলি) এলাকায় হেফজ ও এতিমখানার শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।
জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও মানুষ মানুষের জন্য সংগঠনের চেয়ারম্যান মোঃ সালেহ আহমেদ সেন্টুর আয়োজনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সুমন মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন, যুবলীগের নেতা রুবেল মিয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক কাইয়ুম খান চৌধুরী, আলমগীর হোসেন, আলী মিয়াসহ ৮০ জন এতিম ছাত্র শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।