ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্রাম্যমাণ আদালতের অভিযান বুড়িচংয়ে ১১টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:41:55 PM
বুড়িচং প্রতিনিধি।।
সোমবার কুমিল্লার বুড়িচং - ব্রাহ্মণপাড়া - মীরপুর সড়কে অতিরিক্ত যানজট নিরসনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হালিম খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেনসহ অভিযানে অংশ গ্রহণ করেন।
অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন অনুযায়ী বাজারের মধ্যে যানজট নিরসন করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করায় মোটর সাইকেলসহ ৭ টি যানবাহন এবং বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আর ৭টি যানবাহন ও বিভিন্ন দোকানিকে ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিএনজি অটোরিকশার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সদস্যগণ চালক শ্রমিকরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ও বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের কে জেল জরিমানা করা হবে।