ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
Published : Tuesday, 19 April, 2022 at 12:00 AM, Update: 19.04.2022 1:41:54 PM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার  আয়োজন করা হয়। গতকাল ১৮ এপ্রিল বিকেলে রশিদ মার্কেটের তৃতীয় তলায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ও সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামের  সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জসিম উদ্দিন।  বিশেষ অতিথি ছিলেন মোঃ সামছুল ইসলাম মালু, মোঃ ময়নাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি  আবদুল হালীম, শিদলাই ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি আবদুল কুদ্দুস, মাধবপুর ইউনিয়ন জাতীয় পার্টির  সভাপতি ফকরুল আলম (ফুল মিয়া), সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ জাতীয় পার্টির উপজেলা ও ইউনিয়নের সদস্যবৃন্দসহ এলাকার সাধারণ জনগণ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের পর সবার মাঝে ইফতার প্রদান করা হয়।