নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসর জানুয়ারিতে
Published : Tuesday, 12 April, 2022 at 12:00 AM
শুরু
হচ্ছে নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর (২০২৩ সালে)
বসবে এটার প্রথম আসর। আর আয়োজক দক্ষিণ আফ্রিকা। প্রথম আসরেই ১৬টি দেশ অংশ
নিবে। মোট ৪১টি ম্যাচ হবে। জানুয়ারিতে মাঠে গড়াবে নারীদের বয়সভিত্তিক এই
বিশ্বকাপ।
যদিও এই বিশ্বকাপ ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু
মহামারি করোনাভাইরাসের কারণে সেটা কয়েক বছরের জন্য স্থগিত হয়ে যায়। গতকাল
রোববার আইসিসির সভায় ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।
এ
বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটসি মোসেকি বলেন, ‘এটা
আমাদের জন্য দারুণ একটা খবর। আইসিসি আমাদের ওপর আস্থা রাখায় আমরা কৃতজ্ঞ।
আমরা সবার সহযোগিতার মাধ্যমে এই বিশ্বকাপ আয়োজন করতে ও সফল করতে চাই।’
অবশ্য
একই বছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে। সেটারও আয়োজক দক্ষিণ
আফ্রিকা। ৯ ফেব্রুয়ারি শুরু হবে এই বিশ্বকাপ। অর্থাৎ দুই মাসের মধ্যে
দক্ষিণ আফ্রিকা দুটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে।