রোনালদোর ইউনাইটেডকে হারিয়ে দিল এভারটন!
Published : Monday, 11 April, 2022 at 12:00 AM
ক্রিশ্চিয়ানো
রোনালদোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পরাজিত করেছে এভারটন। প্রিমিয়ার লিগের
ম্যাচটিতে এভারটন জিতেছে ১-০ গোলে। আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১
ড্র করেছিল ইউনাইটেড। আজকের ম্যাচের ২৭তম মিনিটে একমাত্র গোলটি করেন
অ্যান্থনি গর্ডন।
পুরো ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের ছায়া হয়ে ছিলেন। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে রালফ রাংনিকের দল এখন সপ্তম স্থানে আছে।
শনিবার
সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই অবশ্য আধিপত্য বজায় রেখেছিল
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু দ্রুতই উজ্জীবিত ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ
অনেকটাই নিয়ে নেয় এভারটন। নবম মিনিটেই রোনালদোর শট যায় বাইরে। তিন মিনিট পর
আবারও ইউনাইটেডকে হতাশ করেন পিকফোর্ড। অবশেষে আসে কাঙ্ক্ষিত সময়। ২৭তম
মিনিটে রিসার্লিশনের পাস অ্যালেক্স লৌবির পা হয়ে অ্যান্থনি গর্ডনের কাছে
আসলে বুলেট গতির শটে তিনি জালে পাঠিয়ে দেন।
৩৫তম মিনিটে ব্যবধান
দ্বিগুণ হতে পারত। রিসার্লিশনের বক্সের বাইরে থেকে নেওয়া শট লিন্ডেলফের
পায়ে লেগে ছুটছিল জালের দিকে, কোনোমতে টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে
দেন ডি ভিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাগুইয়ারের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
৮১তম মিনিটে রোনালদোর বাড়ানো বলে পল পগবার শট ফিরিয়ে দেন পিকফোর্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ সেভে রোনালদোর হতাশা আরও বাড়িয়ে দেন
পিকফোর্ড। ১-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।