
সিলেট
জেলা স্টেডিয়ামে জ্বলে উঠলে মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে।
তার দলও জিতলো বড় ব্যবধানে। হোম ভেন্যুতে তেমন প্রতিরোধই করতে পারলো না
রহমতগঞ্জ মুসলিম এন্ড ফ্রেন্ডস সোসাইটি।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মোহামেডান।
জোড়া
গোল করেছেন সোলেমান দিয়াবাতে এবং বাকি তিন গোল করেছেন ফরহাদ মোনা, রেয়ারডন
ও জাফর ইকবাল। এই জয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে
উঠে এসেছে মোহামেডান। সমান ১১ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে
রহমতগঞ্জ।
ম্যাচের ৩৩ মিনিটে বক্সের জটলার ভেতর থেকে ডান পায়ের শটে
‘সাদা-কালো’ এগিয়ে নেন দিয়াবাতে। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় কিছুটা
ভাগ্যের ছোঁয়ায়। ফরহাদ মোনার অনেকটা ক্রস বাড়ানোর চেষ্টায় বাঁক খেয়ে দূরের
পোস্ট দিয়ে জালে জড়ায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফিলিপ আদজাহর গোলে
ম্যাচে ফিরে রহমতগঞ্জ। কিন্তু ৪৯ মিনিটে জন রেয়ারডন ও ৫১ মিনিটে গোল করেন
দিয়াবাতে। ৭০ মিনিটে জাফর ইকবালের গোলে মোহামেডানের জয়ে ফেরা নিশ্চিত হয়ে
যায়। বাকি সময়ে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি রহমতগঞ্জ।