ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮৬ বছর পর মিরাজ
Published : Saturday, 9 April, 2022 at 12:00 AM
দেশের মাটিতে নতুন বলে বাংলাদেশের স্পিনাররা হরহামেশাই বোলিং করেন। কিন্তু দেশের বাইরে এমন ঘটনা খুবই কম। পোর্ট এলিজাবেথে শুক্রবার স্পিনার দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। পেসার খালেদ আহমেদ প্রথম ওভার করার পর দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। এর আগে কেবল একবারই এমন ঘটনা ঘটেছিল।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবু জায়েদ রাহী ও সাকিব আল হাসান বোলিং শুরু করেছিলেন। সেবার সাকিব টানা বোলিং করলেও মিরাজ এক ওভার পর থেমে যান। বোলিংয়ে আসেন পেসার ইবাদত।
এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন কিছু ঘটল ৮৬ বছর পর। ১৯৩৫ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার বিল ও’রাইলি দ্বিতীয় ওভারটি করেছিলেন। প্রথম ওভারটি করেন পেসার আর্নি ম্যাককরমিক।
৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে আবার কোনো অতিথি দলের স্পিনার বোলিং শুরু করলেন। পোর্ট এলিজাবেথে প্রথম ১০ ওভারে ২ ওভার করেছেন মিরাজ। প্রথম ওভারে বাউন্ডারিসহ ৭ রান দেওয়া মিরাজ নবম ওভারে ফিরে ৯ রান দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরাজ ২ স্পেলে ৬ ওভারে ৩০ রান দিয়ে আছেন উইকেটশূন্য। বাংলাদেশ এই ম্যাচে তাইজুল ইসলামকেও নিয়ে নেমেছে। ১৯তম ওভারে আক্রমণে আসেন তিনি।