বরুড়া ওরাই আপনজন সংগঠন কর্তৃক ইফতার মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ
Published : Tuesday, 5 April, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা ৪ এপ্রিল ২২ ইং ওরাই আপনজন সংগঠন কর্তৃক গনি মিয়ার হোটেলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া একই দিন দুপুরে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ শ জন মানুষের মাঝে ১ লক্ষ টাকার ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মীর রাশেদুজ্জামান রাসেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সংগঠনের উপদেষ্টা সৈয়দ জহিরুল হক স্বপন কুমিল্লা জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক ,আখতারুজ্জামান, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন। আলোচনা সভা শেষে মানুষের মাঝে উপহার সামগ্রী হাতে তুলে দেওয়া হয়।