ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টিপ পরা নারীকে হেনস্তা: সেই পুলিশ সদস্য শনাক্ত
Published : Monday, 4 April, 2022 at 11:59 AM
টিপ পরা নারীকে হেনস্তা: সেই পুলিশ সদস্য শনাক্তকপালে টিপ পরায় এক শিক্ষিকাকে প্রকাশ্যে গালি দেওয়ার সেই পুলিশ সদস্যেকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন কনস্টেবল, নাম নাজমুল তারেক।

সোমবার (৪ এপ্রিল) বেলা  সোয়া ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

তিনি জানান, ঘটনাস্থলের আশপাশে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ওই পুলিশকে শনাক্ত করা হয়।