ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জড়ো হচ্ছে রুশ সেনারা, যে কোনো সময় হামলা
Published : Monday, 4 April, 2022 at 7:49 PM
জড়ো হচ্ছে রুশ সেনারা, যে কোনো সময় হামলাইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন পুরো দোনবাস দখলের ছক কষছে রাশিয়া। 

আর দোনবাসের নিয়ন্ত্রণ নিতে রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য জড়ো করছে।

এমনটিই জানিয়েছেন দোনবাসের লুহানেস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই।

তার দাবি, বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। 

এ ব্যাপারে লুহানেস্কের সামরিক প্রশাসনের প্রধান বলেন, হ্যাঁ আমি নিশ্চিত করতে পারি, বিপুল পরিমাণ সেনা ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে লুহানেস্কে ঢোকার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

তিনি আরও বলেন, গতকাল রাতে রুবিজনেতে প্রবেশের চেষ্টা করে রুশ সেনারা। কিন্তু আমাদের সেনারা তাদের প্রতিহত করে দেয়। কিন্তু আমরা এখানে বিপুল সংখ্যক রুশ সেনা দেখতে পাচ্ছি। 

এদিকে দনবাসের লুহানেস্ক ও দোনেস্কের অর্ধেক অঞ্চল বর্তমানে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে। এই দুই অঞ্চলের রুশপন্থী প্রধান নেতারা জানিয়েছেন, তারা তাদের সৈন্য সংখ্যা বাড়াচ্ছেন। 

লুহানস্কের সামরিক প্রশাসনের সেরহি হাইদাই স্বীকার করেছেন, এই অঞ্চলের যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে রুশপন্থীরা দোনেস্ক ও লুহানেস্কে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। 
কিন্তু তার দাবি, লুহানেস্কে যাদের সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে তাদের সবাই অনভিজ্ঞ। 

সূত্র: সিএনএন