বুড়িচং কংশনগর বাজারের সড়কের পাশে অবৈধ দোকান প্রশাসনের উচ্ছেদের খবর শুনে সরিয়ে নিলেন ব্যবসায়ীরা
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ।।
কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা শুনে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নিজেরাই সরিয়ে নিয়ে যায় ব্যবসায়ীরা।
যার ফলশ্রুতিতে বৃহস্পতিবার সকালে সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসন সড়কর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করে।
জানা যায়, কুমিল্লা সড়ক বিভাগ সম্প্রতি বুড়িচং উপজেলার কুমিল্লা - সিলেট মহাসড়কের কংশনগর
বাজারের দুপাশে অবৈধভাবে সড়ক জনপথের জায়গায় বহু দোকান পাট নির্মাণ করে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। এতে ওই ব্যস্ততম সড়ক এবং বাজারটির উপর দিয়ে হাজার হাজার যাত্রীবাহী, মালবাহী বিভিন্ন যানবাহন চলাচল করে। এতে করে বাজারে প্রায় প্রতিদিন দীর্ঘ যানজটসহ ছোটখাট দুর্ঘটনা ঘটে। সম্প্রতি সড়ক জন পথ বিভাগ তাদের জমি বেদখল থেকে উদ্ধারের জন্য গণবিজ্ঞপ্তি ও উচ্ছেদের নোটিশ ঘোষণা করেন। অভিযান নামার আগে সড়কের পাশে দখল করা শতাধিক দোকানপাট নিজেরা সরিয়ে নিয়ে যায়। তবে স্থানীয়ভাবে গড়ে তুলা অবৈধ স্থাপনা হোটেল বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী আলিফ রায়হান হামিদ, আরিফুর রহমান সমুন জানান, সামনে রমজান আসছে তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সড়ক বিভাগ এর নিকটে মানবিক আবেদন করা হয়েছে।
ভারেল্লা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইস্কান্দার আলী ভূইয়া আমির বলেন, কংশনগর বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা হল স্থানীয় এবং সাধারণ ব্যবসায়ী। বাজারের ব্যবসায়ীরা হল বেশীর ভাগ গরিব। তাই সকলের মানবিক দিক চিন্তা করে উপজেলা প্রশাসনকে আমি অনুরোধ করে বলায় প্রশাসন সময় দিয়েছেন রমজান মাসের জন্য।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়নি। স্থানীয় চেয়ারম্যান অ্যাড. ইস্কান্দার আলী আমির ভূইয়াসহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা মানবিক আবেদন করেছেন যে রমজান মাস পর্যন্ত। ব্যবসায়ীদের এবং রমজান মাসের কথা বিবেচনা করে উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হয়েছে।
জেলা সড়ক জনপথ বিভাগ এর নির্বাহী প্রকৌশল সুনীত চাকমা বলেন, যে আমাদের উচ্ছেদ অভিযান বন্ধ করা হয়নি। অভিযান চলমান রয়েছে। ব্যবসায়ীদের প্রতি রমজান মাসের মানবিক কারণ বিবেচনা করে আমরা বন্ধ রেখেছি। রমজানের পর এ প্রক্রিয়া অব্যহত থাকবে।