বুড়িচং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার ৩০ মার্চ মাসিক সাধারণ সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় নব নির্বাচিত ইউপি সকল চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার ও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদেরকে বরণ করে নেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার। পরিচালনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. পান্না আক্তার মাহবুব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার, বীরমুক্তিযোদ্ধ মো. শাহজাহান চেয়ারম্যান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আযম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা,পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, ফরেস্ট কর্মকর্তা লূৎফুর রহমান। আরো বক্তব্য রাখেন ১ নং রাজাপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, ২ নং বাকশীমূল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, ৩ নং বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আলহাজ্ব জয়নাল আবেদীন, ৪ নং ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ৫ নং পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ৭ নং মোকাম ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, ৮ নং ভারেল্লা উত্তর ইউপির চেয়ারম্যান ইস্কান্দার আলী আমির ভূইয়া।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের অন্যান্য চেয়ারম্যান ও বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ ইউনিয়ন পরিষদ সচিব ও মেম্বারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠিত সাধারণ সভায় উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।