ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতীকি অনশন কর্মসূচি
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধি ঃ  তেল, গ্যাস, বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে প্রতীকি অনশন কর্মসূচি পালন করছে নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা দশটায় তিতাস উপজেলা সদর কড়িকান্দি বাজারস্থ মোল্লা মার্কেট মার্কেট প্রাঙ্গণে কেন্দ্রীয় ঘোষিত এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ।
প্রায় দুই ঘন্টাব্যাপি অনশন কর্মসূচি শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূইয়া।
এসময় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, মেহেদী হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী কবির হোসেন সেন্টু প্রমুখ। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।