বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Published : Friday, 1 April, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার বরুড়া উপজেলা রেমিট্যান্স যোদ্ধা প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৩১ মার্চ বরুড়া উপজেলা অডিটোরিয়াম সংস্থার সভাপতি নুরুউদ্দিন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মীর রাশেদুজ্জামান রাসেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম সোহেল, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সলিল রঞ্জন বিশ্বাস। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর, ডিপ্লোমা এসোসিয়েশন এর সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকরামুল হক। অনুষ্ঠান শেষে করোনা কালীন সময় বিশেষ অবদান রাখায় উপজেলা সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বরুড়া প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব, তাকওয়া ফাউন্ডেশনকে সন্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদেরকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।