ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মতলবে টমটম উল্টে ৪ গরুর মৃত্যু
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
মানিক দাস ||
মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি গ্রামে গরুবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে উল্টে পড়ে গেছে। তাতে  ৪ টি গরু মারা গেছে। সোমবার সকাল ৯টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতি অবস্থায় হঠাৎ করে গরুবাহী টমটমটি ৯ টি গরু নিয়ে ক্যানেলে পড়ে যায়। টমটমের তলে পড়ে গেলে ৪ টি গরু পানিতে ডুবে মারা যায়। ৫ টি গরু কোনো ভাবে স্থানীয়রা বাঁচাতে সক্ষম হয়।
টমটম চালক আঃ জব্বার জানান, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা ফেটে যায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে পরে যায়।
গরুর মালিক নীল চান জানান, আজকে শহরমালী গরুর হাট। ওই হাটে বিক্রির জন্য ৯টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪ টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।