ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় তথ্য প্রযুক্তিতে নারীর ক্ষমতায়নে ‘তথ্য আপা’র বিশেষ উঠান বৈঠক
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য প্রযুক্তিতে নারীর ক্ষমতায়নে ‘তথ্য আপা’র বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলা মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুরে ‘তথ্য আপা’ চান্দিনা উপজেলার আয়োজনে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এ শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
অনুষ্ঠানে উপজেলার মাধাইয়া ইউনিয়নের ৫০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। পরে তাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।
উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে  এসময় উপস্থিত ছিলেন, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান, মাইজখার ইউপি চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সদস্য মো. মজিবর রহমান, সাবেক চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদকা মনির খন্দকার, আব্দুস ছালাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চান্দিনা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) সেলিনা আক্তার সুমি।