ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তানের বিপক্ষে হেডের ঝোড়ো শতক
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
টেস্ট সিরিজ জয়ের পর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বড় স্কোরের দিকেই যাচ্ছে সফরকারীরা। ওপেনিংয়ে নেমে ঝোড়ো শতক হাঁকিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড।
মাত্র ৭০ বলে শতক হাঁকিয়েছেন হেড।
তবে সেঞ্চুরির পরপরই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। হেডের ইনিংসে ছিল ১২টি চার ও তিনটি ছক্কা। প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮ ওভারে ২ উইকেটে ১৮৫ রান। বেন ম্যাকডারমট ৩৯ ও মার্নাস লাবুশানে ৫ রানে ব্যাট করছেন। পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত একটি করে উইকেট পেয়েছেন জাহিদ মাহমুদ ও ইফতিখার আহমেদ।
আজকের ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার নাথান ইলিস ও মিচেল সোয়েপসনের ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে। পাকিস্তানের পক্ষেও ওয়ানডে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও জাহিদ মাহমুদ।