ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়ংয়ের সেঞ্চুরিতে নেদারল্যান্ডসকে হারাল নিউজিল্যান্ড
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডসকে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ৭ উইকেটের জয় পেয়েছে কিউইরা। নেদারল্যান্ডসের দেওয়া ২০৩ রানের লক্ষ্যে নিউজিল্যান্ড পৌঁছে যায় ৬৯ বল হাতে রেখেই।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন উইল ইয়ং।
রান তাড়া করতে নেমে দলীয় ১২ রানের মাথায় মার্টিন গাপটিল ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়ং মিলে গড়েছেন ১৬২ রানের জুটি। নিকোলস ৫৭ রানে সাজঘরে ফিরলেও ১১৪ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন ইয়ং।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শেষ ওভারে ২০২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন মাইকেল রিপ্পন। অভিষেক ওয়ানডেতে ৪ উইকেট শিকার করেন কিউই পেসার ব্লেয়ার টিকনার।
ম্যাচসেরা হয়েছেন উইল ইয়ং। চলতি বিশ্বকাপ সুপার লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল নিউজিল্যান্ড। বাকি ১২ দলের সবাই অন্তত একটি হলেও ম্যাচ হেরেছে। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে জয়ের দেখা পেল নিউজিল্যান্ড।