Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:29:40 AM

ইসমাইল
নয়ন।। খালার বাড়িতে বেড়াতে এসে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর
এলাকায় এক শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবার ও এলাকাবাসি
সুত্রে জানা যায়, শনিবার জোহরের নামাজের সময় থেকে খালার বাড়িতে বেড়াতে আসা
কুমিল্লা সদর উপজেলার রসুলপুর গ্রামের গ্রবাসী শামিম হোসেনের মেয়ে ফারিয়া
সুলতানা (৩) কে খুজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোজা খুজি করার পরে
ব্রাহ্মণপাড়া গ্রামের পশ্চিম পাড়া খালেক মিয়ার বাড়ি ফারিয়ার খালার ঘরের
পূর্বপাশের পুকুর থেকে পানিতে ভাসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বাড়ির
লোকজন তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণপাড়া মধুমতি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক শিশু ফারিয়া সুলতানাকে মৃত ঘোষনা করে। পরে খবর পেয়ে ব্রাহ্মণপাড়া
থানা এস আই সাইফুল ইসলাম ঘটনাস্হল থেকে ফারিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল
প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে
প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যুর মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।