ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ভাইস-চেয়ারম্যান ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:29:51 AM
লালমাইয়ে ভাইস-চেয়ারম্যান ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিতপ্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ফুটবল একাডেমির উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ মার্চ বিকেলে হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন ও বিশেষ অতিথি লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তবারক উল্যাহ কায়েস ।
একাডেমির সভাপতি মীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার এর সঞ্চালনায়এবং সাবেক সেনা কর্মকর্তা আবদুল কাদের মজুমদারের তত্বাবধানে এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি এম এ রহমান নেভী, লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডা. এম এস আলম, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, লন্ডন প্রবাসী হাবিবুল হক হাবিব, অধ্যাপক কৃষ্ণ পদ নাথ ভৌমিক, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার সংস্থা লালমাই শাখার সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাব্বি, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, হরিশ্চর বাজার কমিটির সভাপতি ও বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি হারুনর রশীদ, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দীলিপ সিংহ, যুবলীগ সভাপতি আবদুল ওহাব সেলিম, সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন জাবেদ, পেরুল উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজিত সিংহ, আবদুল মতিন, মুকসুদ আলী মেম্বার, আবু জাফর মেম্বার সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ অনিল সাহা বলেন, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই। এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৩০-৩৫ হাজার।’
এ বিষয়ে একাডেমির সভাপতি মীর হোসেন বলেন , এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে ছিলোনিয়া যুব উন্নয়ন ক্লাব লালমাই মিয়ারবাজার স্পোর্টিং ক্লাব চৌদ্দগ্রামকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ফ্রিজ ।