ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা শিক্ষা বোর্ডের উদ্যোগে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
Published : Sunday, 20 March, 2022 at 12:00 AM, Update: 20.03.2022 2:29:35 AM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন আবুল কালাম আজাদ: গতকাল ১৭ মার্চ ২০২২ তারিখ সকাল ১০.৩০ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড অডিটোরিয়ামে বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে বোর্ডের উপ পরিচালক (হি: ও নি:) মোহাম্মদ ছানাউল্যাহ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম। তিনি তাঁর বক্তব্যে বলেন- বাঙ্গালীর ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সকল প্রেরণার উৎস। আজ বিশ্বনেতার জন্মদিন। বাঙ্গালির ন্যায্য অধিকার আদায়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অবিসংবাদিত নেতা। তাঁর ডাকে একটি সশস্ত্র সংগ্রামের মধ্যদিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙ্গালি জাতিকে মুক্ত করে আমাদেরকে একটি স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর জয় বাংলার মূলমন্ত্র সেদিন মুক্তিকামি বাঙ্গালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা একই সুতোয় গাঁথা। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তাঁর নেতৃত্বে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। মানুষ এখন ঘরে বসেই রাষ্ট্রীয় সেবা পাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে একনিষ্ঠ ভাবে কাজ করে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আজহারুল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি মো: আবদুল খালেক । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ বিদ্যালয় পরিদর্শক জনাব মোহাম্মদ কামরুজ্জামান। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করেন । এ সময় কুমিল্লা সরকারি শিশু পরিবার, সংরাইশ-এর এতিম শিশুদের মধ্যে বোর্ডের পক্ষ থেকে বোর্ডের চেয়ারম্যান নতুন জামা উপহার দেন।