ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্প্রসারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-রাজী ফখরুল
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
রাজী ফখরুল এমপি বলেছেন, বাংলাদেশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ হবে একটি উন্নত মডেল দেশ। শনিবার বেলা ১১ টায় উপজেলার খলিলপুর গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের মাঠে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রভাষক মোহাম্মদ আক্কাস আলীর পরিচালনায় তিনি আরও বলেন, এই কলেজের শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষককে  খেয়াল রাখতে হবে। এ কলেজ থেকে যেন প্রতি বছর শত শত মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বের হয় সে দিকেও নজর দিন। নতুন ভবন আপনাদের বহুদিনের একটি চাহিদা, আমি চেষ্টা করব এ কলেজে নতুন ভবন নির্মাণের। ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, গঙ্গামন্ডল বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম সরকার, আবু তাহের বিএসসি, কাজী আবুল কালাম আজাদ, আবু তাহের,  মো. আবদুল করিম, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বুড়িরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহাম্মদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরগঞ্জ মীর  আবদুল গফুর ডিগ্রি কলেজের প্রভাষক  মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর সুমন, উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. নজরুল ইসলাম, ইউপি সদস্য কাজী আরিফ, দাতা সদস্য হাজী গোলাম মোস্তফা,  মো. মফিজুল ইসলাম, আমিরুল ইসলাম, শ্রিকাইল কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, ফজলুল হক মাষ্টার, সমসের আলী মুন্সী, আলী আজম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. বশির আহমেদ।