ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রাম থেকে বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে জাহিদুল হাসান শামীম নামে বাকপ্রতিবন্ধী এক যুবক নিখোঁজ হয়েছেন। সে উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মোঃ ইউসুফের পুত্র। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, জাহিদুল হাসান সুমন গত বুধবার পাশ^বর্তী কালিকাপুর ইউনিয়নের সাতঘড়িয়া-সমেশপুর গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে বিকেলের পর তাকে আরও খুঁজে পাওয়া যায়নি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও চারদিনে তার সন্ধান পাওয়া যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি বাকপ্রতিবন্ধী জাহিদুল হাসান শামীমের সন্ধান পেয়ে থাকলে ০১৮৫৮৬২৬৩৫৭, ০১৭৭৪০৫৫৬২৪ নাম্বার অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।