লালমাইয়ে পূর্ণানন্দ মহাথেরোর ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত ও গুণীজন সংবর্ধনা
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারেরর রূপকার, শীল বিনয়ের পথিকৃৎ কিংবদন্তী সংঘ মনীষা বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বৌদ্ধ সমাজের আলোকবর্তিকা শীলস্তম্ভ বিনয়াচার্য পূর্ণানন্দ মহাথেরর ৩১তম মৃত্যুবার্ষিকী পালন ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল শনিবার সকালে মঙ্গলসূত্র পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদযাপন পরিষদের সভাপতি ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জ্যোতিষ সিংহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের প্রধান উপদেষ্টা ভদন্ত জিনসেন মহাথের, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়ানন্দ মহাথের, উদ্বোধন করেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাথের।
ধর্মীয় আলোচনা করেন বাংলাদেশ সংঘরাজ মহামণ্ডলের সভাপতি ভদন্ত জিনালংকার মহাথের, ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথের, বিদর্শনাচার্য আসিন জিনরক্ষিত মহাথের। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী সুমন বড়ুয়া।
সংবর্ধেয় অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাষ্টি সদস্য বাবু রঞ্জন বড়ুয়া, বাবু মিথুন রশ্মি বড়ুয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, শিক্ষাসেবী সাধন মিত্র সিংহ, শ্যামল বড়ুয়া ববি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল সিংহ, স্হানীয় মেম্বার দিলীপ কুমার সিংহ, সুজিত সিংহ, অজয় কুমার সিংহ, সুমন সিংহ, রাজু সিংহ, বিউটি রানী সিংহ মহিলা মেম্বার প্রমুখ।