ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতির প্রতিবাদে তিতাস উপজেলা বিএনপির লিফলেট বিতরণ
Published : Sunday, 13 March, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ চাল,ডাল, তেল, পেঁয়াজ, মরিচ, তরিতরকারি ও গুঁড়ো দুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
শনিবার সকাল দশটায় উপজেলা সদর কড়িকান্দি বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ অংশ গ্রহন করেন উপজেলা বিএনপি, মহিলাদল, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূইয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি রুবি আক্তার,  সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা অহিদ রানা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন ভূইয়া, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, যুবদল নেতা দেলোয়ার হোসেন ও সাতানী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ স্বজল।
সভার প্রধান অতিথি আক্তারুজ্জামান সরকার বলেন বর্তমান সরকার আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ। তাই সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।