Published : Monday, 7 March, 2022 at 12:00 AM, Update: 07.03.2022 12:55:43 AM

গতকাল
৬ মার্চ রবিবার মেঘনা উপজেলার ভাওরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ১ম সংশোধনী
প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসান । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাদক, বাল্যবিবাহ, যৌতুক,
দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদের ভয়াবহতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এগুলি
সমাজ ও পরিবারকে ধ্বংস করে। মাদক, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধে সকলকে
এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ
সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রত্যেক বাড়ীতে বিদ্যুৎ পৌছে গেছে, তথ্য
প্রযুক্তির সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌছে দেয়া হয়েছে, গড়ে তোলা হয়েছে ডিজিটাল
বাংলাদেশ, নারীর ক্ষমতায়নের ফলে নারীরা এখন শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক
ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে গেছে। নারীরা এখন স্বাবলম্বী, তিনি করোনা ভাইরাস
প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান।
মেঘনা উপজেলা নির্বাহী
অফিসার প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, মোঃ সাইফুল মিয়া রতন সিকদার, উপজেলা চেয়ারম্যান, মেঘনা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ নূরুল হক, সিনিয়র তথ্য অফিসার,
কুমিল্লা, মোঃ মিরন সরকার, ভাইস চেয়ারম্যান, দিলারা শিরিন, মহিলা ভাইস
চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেঘনা, লায়লা পারভীন বানু, উপজেলা শিক্ষা
অফিসার, মেঘনা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, চেয়ারম্যান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ
ও মোঃ আবুল কাশেম, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, ভাওরখোলা উত্তর সরকারি
প্রাথমিক বিদ্যালয়।